ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মোবাইল বাকির তুচ্ছ বিরোধে রক্তাক্ত কার্পাসডাঙ্গা! কদবেল ব্যবসায়ী মধুর নৃশংস মৃত্যুতে এলাকাবাড়ী জুড়ে থমথমে পরিস্থিতি Headline Bullet ফিল্মি স্টাইলে ধাওয়া: মেহেরপুর থেকে পালিয়েও রক্ষা পেল না, চুয়াডাঙ্গা বড় বাজারে র‍‍্যাব-পুলিশের যৌথ অভিযানে গাড়ি ও তিন মাদক কারবারি আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ ৭৫ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ জব্দ, আটক ১ Headline Bullet দামুড়হুদায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় স্থানীয় যুবকদের সাহসিকতা: পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হানেফ আটক Headline Bullet গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে জখম Headline Bullet দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মূল আসামিসহ ৯ জন গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে চাঁদার দাবিতে সাব কন্ট্রাকটরের উপর হামলা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ ৭৫ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ জব্দ, আটক ১

Oplus_131072

​আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’সহ ফিরোজ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি।
​শুক্রবার সকালে জীবননগর ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
​৫৮ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর ফিলিং স্টেশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এসময় তার কাছ থেকে ৭৫ বোতল অবৈধ ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
​অভিযানে মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সূত্র :BBC crime news


     এই বিভাগের আরো খবর