ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মোবাইল বাকির তুচ্ছ বিরোধে রক্তাক্ত কার্পাসডাঙ্গা! কদবেল ব্যবসায়ী মধুর নৃশংস মৃত্যুতে এলাকাবাড়ী জুড়ে থমথমে পরিস্থিতি Headline Bullet ফিল্মি স্টাইলে ধাওয়া: মেহেরপুর থেকে পালিয়েও রক্ষা পেল না, চুয়াডাঙ্গা বড় বাজারে র‍‍্যাব-পুলিশের যৌথ অভিযানে গাড়ি ও তিন মাদক কারবারি আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ ৭৫ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ জব্দ, আটক ১ Headline Bullet দামুড়হুদায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় স্থানীয় যুবকদের সাহসিকতা: পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হানেফ আটক Headline Bullet গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে জখম Headline Bullet দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মূল আসামিসহ ৯ জন গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে চাঁদার দাবিতে সাব কন্ট্রাকটরের উপর হামলা

দামুড়হুদায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনের কারাদণ্ড

Oplus_131072

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি এলাকায় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযانকালে কুড়ুলগাছি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। অপরাধের মাত্রা বিবেচনা করে আদালত তাদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন।
​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—দর্শনা থানার কুড়ালগাছি গ্রামের মৃত আজমত মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৭), মোঃ জমির হোসেনের ছেলে মোঃ হাসান মিয়া (৩০) এবং মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ বাবু মিয়া (৩৮)।
​আদালত সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও অপরাধের ভিত্তিতে মোঃ হাসান মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মোঃ মিজানুর রহমানপ্রকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ বাবু মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্রে : BBC crime news


     এই বিভাগের আরো খবর