আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি এলাকায় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযانকালে কুড়ুলগাছি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। অপরাধের মাত্রা বিবেচনা করে আদালত তাদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—দর্শনা থানার কুড়ালগাছি গ্রামের মৃত আজমত মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৭), মোঃ জমির হোসেনের ছেলে মোঃ হাসান মিয়া (৩০) এবং মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ বাবু মিয়া (৩৮)।
আদালত সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও অপরাধের ভিত্তিতে মোঃ হাসান মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মোঃ মিজানুর রহমানপ্রকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ বাবু মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্রে : BBC crime news