যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছে, বৃহস্পতিবার কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।
অভিযানে আটক ব্যক্তি হলেন মো. সোহেল (৩৮)। তার পিতার নাম আইয়ুব খান। তিনি যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। আটক সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।