ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

হাসপাতাল থেকে পালানো করোনা রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

bbccrimenews”:-রাজধানীর মুগদা হাসপাতাল থেকে পালানো এক কোভিড-১৯ রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পেছনে একটি কাঁঠাল গাছে থেকে ওই ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম bbccrimenewsউদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল মান্নান (৪১) করোনা আক্রান্ত হয়ে গত ১৫ জুন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পেছনে একটি কাঁঠাল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে আব্দুল মান্নান হাসপাতাল থেকে পালিয়ে যান। ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, আব্দুল মান্নান স্ত্রী ও দুই ছেলে-মেয়েসহ শ্যামলীতে একটি বাসায় থাকতেন এবং ওই বাসার দেখাশোনা করতেন।

নিহতের শ্যালক মুসা আজাদি দ্য ডেইলি স্টারকে জানান, কয়েকদিন আগে আব্দুল মান্নান, তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে অসুস্থ বোধ করলে, তারা করোনা পরীক্ষা করান। পরীক্ষায় তার ছেলে ছাড়া বাকি তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। তার মেয়ে ও স্ত্রী বাসায় আইসোলেশনে ছিলেন এবং আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়লে, তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু, কী কারণে তিনি হাসপাতাল থেকে পালিয়েছেন তা জানাতে পারেননি মুসা আজাদি। তিনি বলেন, মান্নান মুগদা হাসপাতালে একাই ছিলেন। তার চিকিৎসায় কোনো সমস্যা হচ্ছিল না।

মৃতের শ্যালক আরও জানান, মান্নানের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়িতে। পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি সপরিবারে শ্যামলীতে বসবাস করতেন এবং সেখানে ১২ তলা একটি ভবনের কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন।


     এই বিভাগের আরো খবর