ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()

প্রধানমন্ত্রীর উপহার বালিয়াকান্দিতে ৪শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ দুঃস্থ ও অসহায় শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর উপহার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদে ৪ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে শীতার্তদের মাঝে তুলেদেন নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার । এসময় বীরমুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোঃ আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর