ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত Headline Bullet ম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা Headline Bullet গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র ৫ সদস্য গ্রেপ্তার Headline Bullet কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু Headline Bullet ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে Headline Bullet প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Headline Bullet গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল Headline Bullet রাজবাড়ীতে ৪টি হাট-বাজার ইজারায় খাস আদায়ের নামে হরিলুট Headline Bullet হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ Headline Bullet পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি)বেনজীরের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি

পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে নাশকতার শঙ্কা

পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে নাশকতার ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তাই উদ্বোধনের দিন দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে অনেক ঘটনা ঘটছে।

জানি না চট্টগ্রামের কনটেইনার ডিপো তারই একটা অংশ কি না। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে নাশকতা করার ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে উদ্বোধনী দিন একটা ঘটনা ঘটানোর জন্য। তারা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবে, আমাদের সাবধান থাকতে হবে। সবাই সতর্ক থাকবেন। যাতে শত্রুরা ভেতরে ঢুকে কোনো অন্তর্ঘাত করতে না পারে।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন জনসাধারণ পায়ে হেঁটে পারাপার হওয়ার সুযোগ থাকতে পারে। সেতু উদ্বোধনের দ্বিতীয় দিন জনসাধারণের জন্য যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হবে। উদ্বোধনের দিনও কিছু যান চলাচলে সুযোগ দেওয়া হতে পারে।

এদিকে আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধন বিষয়ক মতবিনিময় সভায় সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন জানান, পদ্মা সেতু উদ্বোধনের দিন সর্বসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করা হবে না। উদ্বোধনের পর দিন সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হবে।  

তিনি বলেন, ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশের পর পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তে গিয়ে নামফলক উদ্বোধন করবেন তিনি। সেখানে কাঁঠালবাড়ী ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে আওয়ামী লীগ।


     এই বিভাগের আরো খবর