ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেহেরপুরে পরকীয়ার জেরে গৃহবধূসহ সাবেক এনজিও কর্মী আটক Headline Bullet আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট Headline Bullet ফরিদপুরের ব্যাবসায়িকে রেখে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে হাদিস ও দ্বীনি আলোচনায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ Headline Bullet মহেশপুর সীমান্তে যাদবপুর বিওপির অভিযানে ভারতীয় ৬৫৩ পিস ওষুধ উদ্ধার Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক

৭ ঘণ্টা পর উদ্ধার হলো সেই ৬১ লাখ টাকা

bbccrimenews:-চাঁদপুরে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা নিয়ে গা ঢাকা দিয়েছিল অটোরিকশার একচালক। এই ঘটনার ৭ ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় শহরের পুরানবাজার থেকে টাকাসহ ওই চালককে আটক করেছে পুলিশ। এর আগে বেলা ১১টায় শহরের জোড় পুকুরপাড় থেকে টাকা নিয়ে পালিয়ে যায় ব্যাটারিচালিত অটোরিকশার ওই চালক। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে জেলার বিভিন্নস্থানে অভিযান শুরু করে থানা ও গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুরে বিকাশ এজেন্টকর্মী মাসুদ আলম শহরের ইউসিবিএল ব্যাংক থেকে নগদ ৬১ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে নেমে ব্যাগভর্তি টাকাগুলো নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় পাশের জোড় পুকুরপাড় এলাকায় যান মাসুদ। 

বিকাশ এজন্টের দাবি, এ সময় ভুল করে টাকা ভর্তিব্যাগ রেখেই অটোরিকশা থেকে নেমে পড়েন মাসুদ আলম। ততক্ষণে কিছুটা দূরে গিয়ে ফিরে এসে মাসুদ দেখেন অটোরিকশা নিয়ে চালক উধাও। তবে এই ঘটনার আগে থেকেই বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জুয়েল তার ব্যক্তিগত গাড়ি নিয়ে আরেকটু পাশে অপেক্ষা করছিলেন। তাকে ঘটনাটি জানানোর পর তারা দুজন আশপাশে ঘুরে খুঁজে অটোরিকশা ও চালককে না পেয়ে পরে সদর মডেল থানায় গিয়ে এই বিষয় অভিযোগ দেন।

চাঁদপুরে বিকাশের এজেন্ট আলমগীর আলম জুয়েল জানান, ইউসিবিএল ব্যাংক থেকে ৬১ লাখ টাকা বিকাশের ছোট ছোট এজেন্টদের মাঝে বিতরণের জন্য উত্তোলন করা হয়েছে। এসব টাকা বিকাশ কর্তৃপক্ষের। এই টাকা এজন্টদের দিতে না পারায় গ্রাহকের দুর্ভোগ হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

রবিবার সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমউদ্দিন জানান, অভিযোগের পর থেকেই থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল পালিয়ে যাওয়া চালকের খোঁজে বিভিন্নস্থানে অভিযান শুরু করে। একপর্যায়ে শহরের পুরানবাজার এলাকা থেকে সন্ধ্যা ৭টায় টাকাসহ সজিব (২০) অটোরিকশাচালককে আটক করে পুলিশ।


     এই বিভাগের আরো খবর