ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতের ৬ মাসের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকুমুক্ত ও নিরাপদ পূজা উদযাপনে ডিএনসি’র মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়! Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড Headline Bullet পাবনায় ৮০০ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য আটক Headline Bullet কুষ্টিয়ার কুমারখালীতে ছেঁউরিয়ায় সংকল্প যুব ফাউন্ডেশনের উদ্যোগে সাবমার্সিবল নলকূপ স্থাপন উদ্বোধন Headline Bullet লাখ টাকার বিদ্যুৎ বিল সংশোধনের পরে হলো ১ হাজার ২৩৮ টাকা Headline Bullet হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বাধা দিয়ে ধ্বংস করেছে Headline Bullet পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা Headline Bullet জীবননগরে উন্মুক্ত স্থানে পশু জবাই: মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা! Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান

৫ পরাশক্তিকে কাশ্মির ইস্যুতে ব্রিফ করলো ভারত

কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিল এবং দুই কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করার বিষয়ে জাতিসংঘের স্থায়ী সদস্য ও ভেটো ক্ষমতাধর পাঁচটি দেশের কূটনীতিকদের ব্রিফ করেছে ভারত। সোমবার সরকারের সিদ্ধান্ত ঘোষণার পর এই ব্রিফ করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের কাশ্মির পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। অন্যান্য রাষ্ট্রের দূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবরা ব্রিফ করেছেন।

খবরে বলা হয়েছে, দুপুরে ব্রিফিং শুরু হয়ে চলে পড়ন্ত দুপুর পর্যন্ত। দূত ও কূটনীতিকদের সরকারের পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে পাকিস্তান এই তালিকায় ছিল না।

জাতিসংঘের স্থায়ী সদস্যদের ছাড়া কূটনীতিকদের মধ্যে যারা বিষয়টি নিয়ে আগ্রহ দেখাবে তাদের ব্রিফ করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ব্রিফে রাষ্ট্রদূতদের বলা হয়েছে, কাশ্মিরের ইস্যুটি অভ্যন্তরীণ বিষয়। রাজ্যটিতে সুশাসন ও সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্যই সরকার এ পদক্ষেপ নিয়েছে।

পাকিস্তান যখন কাশ্মির সংকটে ভূমিকা নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানালো তখনই ভারত এই ব্রিফিংয়ের আয়োজন করলো।

ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদে কাশ্মিরকে স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে, সোমবার সেই ৩৭০ নম্বর ধারা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ধারার আওতায় জম্মু ও কাশ্মিরকে নিজস্ব সংবিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছিল। ৩৭০ ধারার সঙ্গে সঙ্গে এর আওতায় থাকা ৩৫/এ ধারাও বাতিল হয়ে গেছে। এই ধারায় কাশ্মিরবাসী বিশেষ সুবিধা ভোগ করতো।

সোমবার (৫ আগস্ট) ভারতের কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, জম্মু ও কাশ্মিরের বিরোধপূর্ণ ‘স্ট্যাটাসের’ পরিবর্তন ভারত সরকার একতরফাভাবে করতে পারে না। কারণ, ওই অঞ্চলের ‘মর্যাদা’ কী হবে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে উল্লেখ করা আছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও পাকিস্তানের কাছে (ভারতের) এই সিদ্ধান্ত কখনও গ্রহণযোগ্য হবে না। আন্তর্জাতিক এই বিরোধে পাকিস্তান একটি অংশ যেহেতু, তাই ভারত সরকার যেসব অবৈধ পদক্ষেপ নেবে তার পাল্টা সব পদক্ষেপ নেবে পাকিস্তান।


     এই বিভাগের আরো খবর