ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত Headline Bullet ম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা Headline Bullet গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র ৫ সদস্য গ্রেপ্তার Headline Bullet কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু Headline Bullet ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে Headline Bullet প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Headline Bullet গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল Headline Bullet রাজবাড়ীতে ৪টি হাট-বাজার ইজারায় খাস আদায়ের নামে হরিলুট Headline Bullet হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ Headline Bullet পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি)বেনজীরের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর. ছাড় দেয়া হবে না কাউকে.

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে-এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।

সেতুমন্ত্রী বলেন, উপনির্বাচনে মাঠে না থেকে অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোক দেখানো।

তিনি বলেন, সরকার দমন নীতিতে বিশ্বাস করে না। সরকার মানবিক আচরণ করছে বিএনপির সাথে। নিজের দলের কর্মীদের অপকর্মেরও ছাড় দেয় না সরকার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন জনগণের মঙ্গলের জন্য কাজ করে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সে সময় কৃষকদের মাঝে উন্নতমানের বীজ বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী ও বিভিন্ন হাসপাতালে উন্নতমানের মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল। বিএনপি এবং জিয়াউর রহমানের কুকীর্তি জাতির সামনে উন্মোচিত করতে হবে।


     এই বিভাগের আরো খবর