bbccrimenews:-আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ শনিবার তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওনার শারীরিক অবস্থা গতকাল যেমন ছিল আজও তেমন। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৭২ ঘণ্টা না গেলে বোঝা যাবে না। ওনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিফট করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে সেটা করা হয়নি।
তিনি আরো বলেন, ডা. আব্দুল্লাহ স্যার পিএমের সঙ্গে কথা বলেছেন। তিনি তাকে বলেছেন এই অবস্থায় হাসপাতাল শিফট করলে রাস্তায় সমস্যা হতে পারে। তাই ওনাকে এখানেই রাখা হবে। আপনারা ওনার জন্য দোয়া করবেন।
এর আগে শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বেলা ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেওয়া হয়।