ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু

সরকারি কলেজগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ

অনলাইনে দেশের সব সরকারি কলেজের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নিজস্ব ওয়েব সাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের নির্বাচিত ২৪টি সরকারি কলেজের অধ্যক্ষদের অনলাইনে ক্লাস নেওয়া, ভিডিও নির্মাণ ও চ্যানেলে আপলোড করাসহ অন্য বিষয়ে ব্যবস্থা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দিষ্ট ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়, নোভেল করোনাভাইরাসে (কভিড-১৯) বৈশ্বিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো সরকারের সাধারণ ছুটি ঘোষণার কারণে বন্ধ রয়েছে। এতে উচ্চ মাধ্যমিকসহ ডিগ্রি ও অনার্স কোর্সের সব শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

তবে অনেক প্রতিষ্ঠান আদৌ তা অনুসরণ করেনি, যা প্রধানমন্ত্রীর অনুশাসন বিরোধী। এছাড়াও অনলাইন ক্লাসের ক্ষেত্রে কোনো প্রকার ধর্মীয় উস্কানিমূলক, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন সংলাপ, ছবি বা কনটেন্ট ব্যবহার না করা; মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী কোনো কর্মকাণ্ড, প্রচারণা ও উপস্থাপনা যাতে না থাকে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডবিরোধী কোনো বক্তব্য সংলাপ, ছবি ও কনটেন্ট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর