ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় স্কুলছাত্রকে হত্যা

bbccrimenews:-শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা এলাকায় অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় শাকিল মাদবর (১৫) নামের এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাকিল মাদবর উপজেলার হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের সালাম মাদবরের ছেলে। সে স্থানীয় অ্যাম্বিশন কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাকিব মাদবর বাবু (২০) উপজেলার হাজি মমিন আলী ফরাজী কান্দি গ্রামের মজিবর মাদবরের ছেলে ও ইমরান মোড়ল (২০) পশ্চিম নাওডোবা মজিদ ঢালীর কান্দি গ্রামের খালেক মোড়লের ছেলে।

শনিবার দুপুর দেড়টার দিকে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, ২৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে জাজিরা উপজেলার হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের শাকিল মাদবরকে খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত সাকিব মাদবর বাবু। পরে সাকিব মাদবর বাবু (২০), আক্তার মাদবর (২৬), সজিব মাঝি (২২), ইমরান মোড়ল (২০), মহসিন হাওলাদার (২৫) ও স্বপন সরদার (৪৫) অপহরণ করে উপজেলার মোসলেম ঢালীর কান্দি গ্রামের বারেক মৃধার বাড়ির পাশে আটকে রাখে।


     এই বিভাগের আরো খবর