ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু

যাদের পরবর্তী পঞ্চপাণ্ডব ভাবছেন তামিম

bbccrimenews:-ইংল্যান্ড বিশ্বকাপেই বিদায় নিতে চেয়েছিলেন মাশরাফি মর্তুজা। পরে সিদ্ধান্ত বদলে খেলা চালিয়ে যাচ্ছেন। তবে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তিনি। মাশরাফির সার্ভিস দল যে বেশিদিন পাবে না সেটা বোঝা কঠিন না। মাহমুদুল্লাহরও বয়স হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের জুটি ভাই দ্রুতই ভাঙছে।

ক্রিকেট ভক্তদের মধ্যে তাই প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেটকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাবেন কারা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এবং পঞ্চপাণ্ডবের একজন তামিম ইকবাল দিয়েছেন সেই প্রশ্নের উত্তর। সমকালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার বিশ্বাস পঞ্চ পাণ্ডবের রিপ্লেস বাংলাদেশ এরই মধ্যে পেয়ে গেছে। তাদের কেবল পাণ্ডব হয়ে ওঠার পালা।

তামিম বলেন, ‘আমার বিশ্বাস পঞ্চপাণ্ডবের রিপ্লেস আছে। লিটন, সৌম্য, মুস্তাফিজ এখন অভিজ্ঞ। চার-পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে তারা। তরুণ বলব নাজমুল হোসেন শান্তকে। লিটন ভালো খেলা শুরু করেছে। সৌম্যও ভালো করছে। বাংলাদেশ ক্রিকেট ওদের এত বছর ব্যাক করেছে। এখন ওদের পারফরম্যান্স করার সময়।’

এছাড়া করোনা পরবর্তী বেশ কিছু দেশ ক্রিকেট শুরু করতে যাচ্ছে। পুনরায় শুরু হওয়া ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। এ নিয়ে দেশসেরা ওপেনার বলেন, ‘নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়া অধিনায়কের চেয়ে ব্যক্তির ক্ষেত্রে বেশি চ্যালেঞ্জিং হবে। এত বছর একটা নিয়মে খেলেছি। অভ্যাস হয়ে গেছে। কিছু ভুল হতে পারে যা অনুশীলন করে ঠিক করতে হবে।’

এছাড়া ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ অন্য দলগুলোকে ভরসা দেবে বলে মনে করেন তামিম। তার মতে, ম্যাচগুলো ভালোভাবে হলে, সবাই নিরাপদ এবং সুস্থ থেকে বাড়ি ফিরলে; সকল ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। তখন খেলোয়াড়রাও অন্যভাবে প্রতিক্রিয়া দেখাবে।


     এই বিভাগের আরো খবর