দেড় যুগেরও বেশি সময় হলো ক্রিকেট ছেড়েছেন। তবে তার সুখ্যাতি থাকবে ভারতীয় ক্রিকেট জুড়েই। এরই মাঝে হয়েছেন রাজনীতিক। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক সফল অধিনায়ক ছিলেন আজহারউদ্দিন। সাম্প্রতিক গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সুযোগ পেলে ভারতীয় দলের কোচ হতে চান। ‘হ্যাঁ, আমি এটার জন্য প্রস্তুত। ভারতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ যদি পাই, আমি সেদিকে ঝাঁপ দেব’।
আজহারের আশা, যাবতীয় অনিশ্চয়তা সরিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ বছরই হবে, কারণ এটি ক্রিকেট ও ক্রিকেটারদের অনেক দিয়েছে। ‘আমি আশা করি লিগটা শেষ পর্যন্তে একটা উইন্ডো (আয়োজনের সময়) পাবে যাতে আমরা অন্ততপক্ষে সাতটি করে ম্যাচ পাই। এই লিগটা (আইপিএল) কারোর পছন্দ হোক বা না হোক, গত ১০-১২ বছর ধরে খেলাটিকে অনেক দিয়ে আসছে এটা’-আইপিএল আয়োজনের পক্ষে স্পষ্ট মত দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।