ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেহেরপুরে পরকীয়ার জেরে গৃহবধূসহ সাবেক এনজিও কর্মী আটক Headline Bullet আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট Headline Bullet ফরিদপুরের ব্যাবসায়িকে রেখে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে হাদিস ও দ্বীনি আলোচনায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ Headline Bullet মহেশপুর সীমান্তে যাদবপুর বিওপির অভিযানে ভারতীয় ৬৫৩ পিস ওষুধ উদ্ধার Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক

বিশ্বে ১৭তম বাংলাদেশ

করোনা সংক্রমণের ১০৩তম দিনে এসে আক্রান্তের তালিকায় কানাডাকে পেছনে ফেলে বিশ্বে ১৭ নম্বর স্থান দখল করেছে বাংলাদেশ। গত ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর প্রথম ৮৭ দিনে গত ২ জুন আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জনে পৌঁছায়। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়

এর মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জনে পৌঁছাল। গত ১৬ দিনে ৪৯ হাজার ৮৪৭ লোক সংক্রমিত হয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে। প্রথম ৮৭ দিনে প্রাণ হারিয়েছিলেন ৭০৯ জন। পরবর্তী ১৬ দিনে ৬৩৪ জন মৃত্যুবরণ করলেন।

সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, দেশের ৬৪ জেলাতেই করোনা শনাক্ত হয়েছে। তবে আক্রান্তদের অধিকাংশই ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে। এর বাইরে এক হাজারের বেশি করোনা শনাক্ত ব্যক্তি আছে কুমিল্লা, কক্সবাজার, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নোয়াখালী জেলায়। ময়মনসিংহেও আছে এক হাজারের কাছাকাছি। বর্তমানে আক্রান্ত ব্যক্তির ৪৪ শতাংশ শুধু ঢাকা শহরে। সব মিলে ঢাকা বিভাগে আছেন আক্রান্তের প্রায় ৬৫ শতাংশ। এরপর প্রায় ২০ শতাংশ আছে চট্টগ্রাম বিভাগে। রংপুর বিভাগে ৩ শতাংশ ও বাকি পাঁচ বিভাগে ২ শতাংশেরও কম আক্রান্ত।

আক্রান্ত ও মৃত্যু বেশি পুরুষদের : দেশে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ ও ২৯ শতাংশ নারী। আর বয়স বিবেচনায় এগিয়ে আছেন ২১ থেকে ৪০ বছর বয়সীরা। মোট শনাক্তের ৫৪ শতাংশ এ বয়সীরা। ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ১৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা ১১ শতাংশ, ৬০ বছরের বেশি বয়সী ৭ শতাংশ হারে শনাক্ত হয়েছেন। এ ছাড়া ১১ থেকে ২০ বছর বয়সীরা ৭ শতাংশ ও ১০ বছরের কম বয়সীরা ৩ শতাংশ শনাক্ত হয়েছে। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৭৭ শতাংশ পুরুষ ও ২৩ শতাংশ নারী। তবে এর বাইরে দেশে করোনার উপসর্গ নিয়ে অনেকেই মারা যাচ্ছে, যা সরকারি হিসাবে যুক্ত হয় না।

নমুনা পরীক্ষায় পিছিয়ে বাংলাদেশ : আক্রান্ত এক লাখ ছাড়ালেও নমুনা পরীক্ষায় এখনও পিছিয়ে বাংলাদেশ। এখানে এক লাখ ২ হাজার ২৯২ রোগী শনাক্তের বিপরীতে নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ ৬৭ হাজার ৫০৩টি। বাংলাদেশের ওপরে ১৬তম অবস্থানে থাকা সৌদি আরব নমুনা পরীক্ষা করেছে ১১ লাখ ৬৭ হাজার। বাংলাদেশের নিচে থাকা কানাডায় নমুনা হয়েছে ২২ লাখ ৫৪ হাজার ৪৮১টি। নমুনা পরীক্ষার হার কম হলেও রোগী শনাক্তের ঊর্ধ্বমুখী হার আগামীতে বাংলাদেশকে তালিকার আরও ওপরে নিয়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।


     এই বিভাগের আরো খবর