ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেহেরপুরে পরকীয়ার জেরে গৃহবধূসহ সাবেক এনজিও কর্মী আটক Headline Bullet আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট Headline Bullet ফরিদপুরের ব্যাবসায়িকে রেখে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে হাদিস ও দ্বীনি আলোচনায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ Headline Bullet মহেশপুর সীমান্তে যাদবপুর বিওপির অভিযানে ভারতীয় ৬৫৩ পিস ওষুধ উদ্ধার Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ভাই আনোয়ারের করোনায় মৃত্যু-

bbccrimenews:-করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একমাত্র ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

আনোয়ার হোসেন উজ্জ্বল প্রকৌশলী ইশরাক হোসেনের (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন) চাচা।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আনোয়ার হোসেন উজ্জ্বল কয়েক বছর ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। উজ্জ্বলের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি বলেন, উজ্জ্বল একজন ক্রীড়া সংগঠক ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ছিলেন। পাইওনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান এবং ঢাকা মেট্রোপলিটন ফুটবল অ্যাসোসিয়েশন-ডামফার যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

ইশরাক হোসেনের প্রেস সহকারী সুজন মাহমুদ জানান, মারকাজুল আল ইসলামের তত্ত্বাবধানে গোসল শেষে শনিবার সকাল ১০ টায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে সরকারের নির্ধারিত নিয়ম মেনে জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে ভাই সাদেক হোসেন খোকার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


     এই বিভাগের আরো খবর