ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

প্রেসক্রিপশন ছাড়া কাউকে প্লাজমা দেওয়া হবে না মেয়র আতিকুল ইসলাম-

bbccrimenews:-ঢাকা উওর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কাউকে প্লাজমা দেওয়া হবে না। প্লাজমা যে দান করবেন আর যে গ্রহণ করবেন তারা প্রত্যেকেই প্রত্যেকের পরিচয় জানবেন। এটা নিয়ে আমরা কোনো ভান্ত ধারণা রাখতে চাই না। প্লাজমা নিয়ে একটি অসাধু চক্র মাঠে নেমেছে। এ অসাধু চক্রকে ভাঙার জন্যই আজ এ প্লাজমা সাপোর্ট সেন্টার।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘প্লাজমা সাপোর্ট সেন্টার’র উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্লাজমা দিয়ে যদি করোনাভাইরাস আক্রান্ত একটি রোগীর প্রাণ বাঁচে এর থেকে মহৎ কাজ আর হতে পারে না উল্লেখ করে মেয়র আতিকুল বলেন, এর মাধ্যমে অনেক পরিবার বেঁচে যাবে। প্লাজমা সাপোর্ট সেন্টার একটি সেতুবন্ধন। এ সেন্টার মানুষের জন্য কাজ করবে। পয়সা কামানো বা ব্যবসা করা আমাদের কাজ না।

মেয়র বলেন, যে সমস্ত যুবক করোনা থেকে সুস্থ হয়েছেন। তারা যেন ৬০০ মিলিগ্রাম প্লাজমা ডোনেট করেন করোনা আক্রান্ত রোগীদের। এ ৬০০ মিলিগ্রাম প্লাজমা দিয়ে তিনজন রোগীকে সুস্থ করা সম্ভব। প্লাজমা দিয়ে অনেক করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আশরাফুল হক, বাঁধন ফাউন্ডেশন চেয়ারম্যান রকিব আহমদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার মামুন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর