ঢাকা, শনিবার, ৭ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ঐতিহাসিক ৭ মার্চ: বাঙালির চেতনায় এক অবিনাশী স্পন্দন Headline Bullet কক্সবাজারে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা Headline Bullet প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কারের শুরু Headline Bullet ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ Headline Bullet  হরমুজ প্রণালি ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে Headline Bullet দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অবশেষে মুখ খুললেন  Headline Bullet টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পরিষ্কার ফেভারিট ভারত। তা মানতে আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের Headline Bullet মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান Headline Bullet স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা Headline Bullet সালাহউদ্দিন টুকু বলেছেন ভাসানীর নেতৃত্বে এ দেশে রাজনৈতিক চেতনার ভীত গড়ে উঠেছিল

প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কারের শুরু

ভোটের আগেই রাজধানীর মহাখালীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের এক মাস না পেরোতেই এবার ওয়াদা রক্ষার নজির স্থাপন হলো ঢাকায়।

শনিবার (৭ মার্চ) মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের সামনে সংস্কার কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় উলুধ্বনি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহাখালী এলাকাটি ঢাকা-১৭ আসনের আওতাধীন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে এই মন্দিরটি সংস্কার ও মন্দির প্রাঙ্গণে একটি নতুন নাট্যমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওই আসনে নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের এক মাস না পেরোতেই মন্দিরের কাজের উদ্বোধন করেছেন। এ সংস্কার কাজে অর্থায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোর সমস্যা সমাধান করতে সরকার ও প্রশাসন আন্তরিক।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘আমরা সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। বিএনপি কখনও আপনাদের সংখ্যালঘু বলেনি। আমরা সবাই এ দেশের নাগরিক। প্রধানমন্ত্রীর এই সিটে কাজ না করে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা-১৭ একটি মডেল নির্বাচনি এলাকা হবে। তারেক রহমানের প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন হলে সব কিছুর চিত্র পাল্টে যাবে।’

তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনেও তারা জনগণের ভোট চান। প্রশাসকের পরিবর্তে নির্বাচিত মেয়র হলে উন্নয়নকাজ আরও দ্রুত করা সম্ভব হবে।

অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক বলে মন্তব্য করে আব্দুস সালাম বলেন, ‘বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। কিছু কিছু লোক আছে, এখন থেকে খোঁচাচ্ছে। কীভাবে আবার দেশটাকে অস্থির করা যায়। তাদের পাল্লায় কি পা দেওয়া যাবে? না, পা দেওয়া যাবে না। মাত্র সরকার আসছে, সময় দেন দুই-তিন বছর! সময় দেন, তারপর যদি মানুষের জন্য বিএনপি কাজ না করতে পারে, প্রধানমন্ত্রী যদি কাজ না করতে পারে, আপনারা সমালোচনা করবেন।’

এ সময় আন্দোলন বন্ধ রাখার আহ্বান জানিয়ে সালাম বলেন, ‘সরকার একটা উদ্যোগ নিলে আপনার পছন্দ নাও হতে পারে। কিন্তু সরকার যদি সফল হয়, তাহলে আপনারা কেন সহযোগিতা করবেন না? সরকার একটা জায়গায় একজনকে বসাবে, যদি সে দায়িত্ব পালন করতে না পারে, তারপর সমালোচনা করেন।’


     এই বিভাগের আরো খবর