ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেহেরপুরে পরকীয়ার জেরে গৃহবধূসহ সাবেক এনজিও কর্মী আটক Headline Bullet আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট Headline Bullet ফরিদপুরের ব্যাবসায়িকে রেখে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে হাদিস ও দ্বীনি আলোচনায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ Headline Bullet মহেশপুর সীমান্তে যাদবপুর বিওপির অভিযানে ভারতীয় ৬৫৩ পিস ওষুধ উদ্ধার Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক

চীনের সাথে চলা উত্তেজনার মধ্যে সেনাকে ঘাতক হাতিয়ার কেনার জন্য ৫০০ কোটি দিলো মোদী সরকার

bbccrimenews:- পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের (China) সেনার সাথে জারি বিবাদের মধ্যে কেন্দ্রের মোদী সরকার (Modi Sarkar) তিন সেনাকে ঘাতক হাতিয়ার কেনার জন্য ৫০০ কোটি টাকার এমার্জেন্সি ফান্ডের মঞ্জুরি দিলো।পূর্ব লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) তে চীন নিজেদের সেনার সংখ্যা বাড়িয়েছে। আর এটা দেখে সরকার তিন সেনার হাতে প্রয়োজনীয় হাতিয়ার আর গোলা-বারুদ তুলে দেওয়ার অনুমতি দিয়েছে। এএনআই এর রিপোর্ট অনুযায়ী, এক বরিষ্ঠ সরকারি আধিকারিক জানান যে, সরকার তিন সেনাকে আরও মজবুত করতে এবং খতরনাক হাতিয়ার কেনার জন্য ৫০০ কোটি টাকার এমারজেন্সি ফান্ড ঘোষণা করেছে।

পূর্ব লাদাখে চীন আর ভারতীয় সেনার মধ্যে হওয়া সংঘর্ষের পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকার সেনাকে এই অধিকার প্রথমবার দিলো না। এর আগে উরি হামলা আর পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইকের পর সেনাকে এরকম এমার্জেন্সি ফান্ড ঘোষণা করেছিল।

বালাকোট এয়ার স্ট্রাইকের পর সেনা সরকারের তরফ থেকে দেওয়া এমার্জেন্সি ফান্ডের সবথেকে ভালো ব্যবহার করেছিল। বায়ুসেনা তখন প্রচুর পরিমাণে ঘাতক হাতিয়ার কিনেছিল। ওই হাতিয়ারের মধ্যে জমি থেকে হাওয়াতে আঘাত হানা, আর হাওয়া থেকে হাওয়াতে আঘাত আনা স্পাইস-২০০০ আর স্ত্রম অ্যাটাক মিসাইল কিনেছিল। এছাড়াও সেনা ইজরালি স্পাইক অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইলও কিনেছিল। সেনা তখন আমেরিকার কাছ থেকে প্রচুর হাতিয়ার কিনেছিল পাকিস্তানে হামলা করার জন্য।


     এই বিভাগের আরো খবর