ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার ঘটনা এখন আর অচেনা নয়। কিন্তু ছয় বলে ছয় উইকেট —এমন কীর্তি এখনো রীতিমতো অবিশ্বাস্য। আর সেই অবিশ্বাস্য ঘটনাকেই বাস্তবে রূপ দিয়েছেন ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিস। তার এই কীর্তি ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ক্রিকেট ইতিহাসের বিশেষ অধ্যায়ে।