ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ()

৫৮ হাজার তেল গায়েবের ঘটনায় পাম্পের ব্যাবস্থাপক গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫৮ হাজার লিটার তেল ‘গায়েব’ হওয়ার তথ্য পেয়েছে প্রশাসন। এ ঘটনায় পাম্পের ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার বিকালে উপজেলার কলতাপাড়া এলাকায় ডৌহাখলা ইউনিয়নের ‘মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিষয়টি ধরা পড়ে বলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নুরুল হুদা মনি জানান।গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫ডি ধারায় অভিযোগ এনে ব্যবস্থাপক মো. জলিল হোসেন রিফাতকে (৩০) আসামি করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর