ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

হৃদয় গহীনে রাখিব যতনে” কুষ্টিয়া পুনাকের সভানেত্রী মিসেস দিলরুবা আলম এর বিদয় সংবর্ধনাঃ


০৯ জুলাই ২০২৩ তারিখ কুষ্টিয়া পুলিশ লাইন্সের পুনাক সম্মেলন কক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), কুষ্টিয়া’র উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুনাকের সভানেত্রী মিসেস দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার, কুষ্টিয়া)। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া পুনাকের সভানেত্রী মিসেস দিলরুবা আলম (বিদায়ী অতিথি) কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারকসহ উপহার সামগ্রী প্রদান করা হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া।
কুষ্টিয়া পুনাকে সভানেত্রী মিসেস দিলরুবা আলম এর অবদান অনস্বীকার্য; এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে গেছেন সাহায্য নিয়ে। বাড়িয়ে দিয়েছেন মানুষের প্রতি মানবিকতার হাত। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী জনাব দিলরুবা আলমের নের্তৃত্বে কুষ্টিয়া পুনাক নারীর ক্ষমতায়নে কাজ করার পাশাপাশি বিভিন্ন সময়ে হতদরিদ্রদের মাঝে সাধ্যমতো খাদ্য সামগ্রী, কাপড়, ঔষধ, নগদ অর্থ, হুইল চেয়ার, সেলাই মেশিন, কম্বল বিতরণসহ নানাবিধ মানবিক কার্যক্রমে অংশ গ্রহণ করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়া জেলায় অনেক সুনাম অর্জন করে। মানবতায় বিশেষ অবদান রাখার কারনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়াকে জাগ্রত গুণীজন সম্মাননা “জাগ্রত গুণীজন সম্মাননা ২০২৩” প্রদান করে জাগ্রত সাহিত্য পরিষদ। কুষ্টিয়া পুনাকের দরজা সত্যিকার অর্থেই উন্মুক্ত ছিলো সকলের জন্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি।
বিদায়ী অতিথি সম্পর্কে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি মহোদয়সহ পুনাক সদস্যবৃন্দ তাদের হৃদয়ের কথা ব্যাক্ত করেন এবং সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলেন কুষ্টিয়া পুনাকের সভানেত্রী মিসেস দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার, কুষ্টিয়া)।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব শামীমা নাসরিন দিপি, সহধর্মিনী-অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, জনাব ডাঃ আসমা জাহান লিজা, স্বত্বাধিকারী ডাঃ লিজা রতন ম্যাটস্, কুষ্টিয়া, ডাঃ মিতা রানী মজুমদার, পুলিশ হাসপাতাল, কুষ্টিয়া, ডাঃ মোছাঃ সুলতানা রাজিয়া, পুলিশ হাসপাতাল, কুষ্টিয়া, জনাব আফরোজা আক্তার ডিউ, সহ-সভাপতি, বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জনাব সৈয়দা রেশমা খানম, ইন্সপেক্টর, নারী প্রত্যয়ী, কুষ্টিয়া এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।


     এই বিভাগের আরো খবর