ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ()

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন

রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সরদহ রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার এক দম্পতি প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ন বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্ন বিক্রি শেষে তারা সরদহ রেলস্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা-বিস্কুটসময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রেখে যায়। এরপর ভুক্তভোগী নারীকে জোরপূর্বক স্টেশনের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।ভুক্তভোগীর স্বামী জানান, তিনি প্রায় ৩০ মিনিট চিৎকার করার পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তের নাম আশরাফুল বলে জানা গেছে, তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।সরদহ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, ঘটনার সময় তিনি স্টেশনে উপস্থিত ছিলেন না; দায়িত্বে থাকা কর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন।চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে


     এই বিভাগের আরো খবর