ঢাকা, শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ()

স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নন্দিতা রায় (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নন্দিতা রায় ওই গ্রামের নিমাই রায়ের মেয়ে ও ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে নন্দিতা কান্দি মিশন স্কুলে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে বাড়ি ফিরে নিজের শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।


     এই বিভাগের আরো খবর