শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক নারীর নাম শিউলি আক্তার (২৩)। তিনি সাতক্ষীরা শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করেন। বৃহস্পতিবার বিকেলে শিউলি আক্তার খুলনা রোড মোড় থেকে একটি ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে আলীপুর এলাকায় বিজিবির একটি দল ইজিবাইকটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় শিউলি আক্তারকে আটক করা হয়।
পরে নারী বিজিবি সদস্যের সহায়তায় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। জব্দ করা এই সোনার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।