ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি Headline Bullet কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশু ঢাকায় মৃত্যু Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের পৌর মহাশ্মশানের চু’রি Headline Bullet কুষ্টিয়ার ভেরামারায় অবৈধভাবে মাটি উত্তোলনে ঝটিকা অভিযান Headline Bullet চুয়াডাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসার ছাত্র উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি’র দৈনিক ৮১টি টহল পরিচালনা Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে নিখোঁজ পরেরদিন যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet যুক্তরাষ্ট্রে গুলি বর্ষনে ইরানের হাত নেই Headline Bullet যুক্তরাষ্ট্রে গুলি বর্ষনে ইরানের হাত নেই Headline Bullet চুয়াডাঙ্গার দামুরহুদায় মৌমাছির কামড়ে একজনের মৃত্যু

সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

Oplus_131072

 
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। রবিবার দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ইয়াবা, মদ, গাঁজা ও নেশাজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদরের একটি বিশেষ টহল দল মিরপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ ৯১ হাজার টাকা।
একই দিন ভোরে কাজীপুর বিওপির একটি চৌকস দল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা।

এছাড়া প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকা থেকে ২ লক্ষ ৫৫ হাজার ২০০ টাকা মূল্যের ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং জামালপুর বিওপির ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানান, জব্দকৃত চোরাচালান পণ্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩৭ লক্ষ ৪০ হাজার ২০০ টাকা। তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে আসছে।  

দেশের যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখতে আমাদের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ” সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর