ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬ ()

সরকার নতুন করে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে

সরকার নতুন করে বিপুল অঙ্কের টাকা ছাপিয়েছে বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান। তিনি বলেছেন, চলতি বছরের মার্চ মাসেই সরকার বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা মূলত ‘হাইপাওয়ার মানি’ বা নতুন ছাপানো টাকা। এর প্রভাবে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত ‘ইভলভিং গ্লোবাল ল্যান্ডস্কেপ ফর ট্রেড অ্যান্ড গ্রোথ’ শীর্ষক মাসিক সামষ্টিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন আশিকুর রহমান। অনুষ্ঠানে সহযোগিতা করে ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)।প্রবন্ধে আশিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক নীতিগত অনিশ্চয়তা এবং এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ—সব মিলিয়ে দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক সংস্কার থেকে সরে আসা আত্মঘাতী। তিনি ব্যাংক রেজল্যুশন কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি সংকটের কারণে উদ্যোক্তাদের আস্থা কমছে এবং নতুন বিনিয়োগে তারা সতর্ক অবস্থান নিচ্ছেন।


     এই বিভাগের আরো খবর