ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬ ()

সরকারের পাশাপাশি জনগণকেও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে হবে- কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ এমপি


তানভীর নবেল, কুষ্টিয়া :
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, সরকারের পাশাপাশি জনগণ সচেতন হয়ে এগিয়ে আসলে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা যাবে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ডেঙ্গুতে আক্রান্ত হতে এডিশ মশা বিএনপির মাঝে ছড়িয়ে দেয়া হয়েছে এ ধরণের কথা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
আজ সকালে তিনি কুষ্টিয়া ২শ ৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি ও মোকাবেলায় করণীয় শীর্ষক বিষয়ের উপর এক আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি আন্দোলন করে তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না। কেননা যে আন্দোলনের সাথে জনগণের কোন সম্পকৃতক্তা নেই সে আন্দোলন সফলতার কোন সুযোগও নেই। এর আগে তিনি কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম মুসতানজিদ, কুষ্টিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকারসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর