ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ()

সন্ধ্যায় নিখোঁজ পরের দিন মেহগনি বাগানে মিলল যুবকের মরদেহ

Oplus_131072

আপডেট কুষ্টিয়া, ২৫ এপ্রিল ২০২৬।। কুষ্টিয়ার কুমারখালীতে মেহগনি বাগানে পড়েছিল হাসিবুল নামের এক যুবকের মদে*হ। পরে খবর পেয়ে ওই বাগান থেকে লা”শ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের কুসলিবাসা মোল্লাপাড়া মাঠের মেহগনি বাগান থেকে তার মদেহ উদ্ধার করা হয়। নিহ*ত হাসিবুল ওই এলাকার তোয়াজ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাসিবুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি ।

পরবর্তীতে শনিবার দুপুরে মোল্লাপাড়া মাঠের মেহগনি বাগানে তার মদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবার ও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মদেহ উদ্ধার করে।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিত যুবক মানসিকভাবে অ*সুস্থ ছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর