ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ()

শ্রীপুরে গৃহবধূ লিমা হত্যা

Oplus_131072

মাগুরার শ্রীপুর উপজেলায় নিখোঁজের পর গৃহবধূ লিমা খাতুন (২৪)-এর লাশ উদ্ধারের ঘটনায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে জেলা পুলিশ। প্রেম করে বিয়ের সাত বছর পর স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সুজন শেখকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

সুজন শেখ ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকার তিওড়দাহ কলোনীর মরজেন মিয়ার ছেলে। সাত বছর আগে শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামের হাই জোয়ার্দারের মেয়ে লিমা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল ২০২৬) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামের একটি মাঠে ঘাসের জমিতে লিমা খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এর আগে সোমবার লিমা খাতুন তার শাশুড়ি জাহেরা খাতুন ও দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। তবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনার পরপরই মাগুরা জেলা পুলিশসহ পিবিআই এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত স্বামী সুজন শেখকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

বুধবার সন্ধ্যায় মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, পারিবারিক কলহের জেরে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর