ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপিকে বালিয়াকান্দিতে গণ সংবর্ধনা

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ আমাকে মন্ত্রী বানিয়ে আমার এলাকার মানুষকে সম্মানিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের এলাকার মানুষ গর্বিত হয়েছেন, এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, বর্তমানে রেলের সুবিধা বৃদ্ধি পেয়েছে, মানুষ অল্প খরচে দূরের পথে যাতায়াত করতে পারছে, আমাদের এলাকার মানুষদের এ মর্যাদা ধারে রাখতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃজিল্লুল হাকিম এমপি। জমকালো আয়োজনে গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান স্থলে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃজিল্লুল হাকিম এমপি পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, ও উপজেলার বিভিন্ন দপ্তর সামাজিক সংগঠন,ও উপজেলার সাত ইউনিয়নের নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ সোনার নৌকা উপহার দেন। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আযোজনে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম,এ হান্নান মোল্লার সভাপতিত্বে,ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামছুল আলম সুফি, যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃহারুনুর রশিদ হারুন এর সঞ্চালনায় শনিবার (২ মার্চ) শনিবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাননীয় রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপিকে গন সংবর্ধনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস সাঈদা হাকিম,সহধর্মিনী রেলপথ মন্ত্রী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এবাদত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির,মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জেলা আওয়ামীলীগ নেতাকর্মীসহ বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যগন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর