ঢাকার রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল ২০২৬) অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, রূপনগর থানার মামলা নং-০৫, তারিখ ১১/০৫/২০২৬ খ্রি., পেনাল কোডের ৩৮০ ধারার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামী মোঃ আলামিন (২৫)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও, থানা এলাকায় পৃথক পৃথক অপরাধে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ ওয়াদুদ (৩৬), সুলতানা রাজিয়া (৪৮), মোঃ আরিফুল ইসলাম (২০), মোঃ হেলাল মিয়া (৪০), মোঃ জুয়েল মিয়া (২০), মিঠু বর্মন (১৮), মোঃ তোফাজ্জল (১৮), মোঃ মারুফ হোসেন (২৪), মোঃ সাব্বির রহমান (২৪) এবং মোঃ শান্ত মিয়া (১৯)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।