ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

রাতের আধারে ইউ পি সদস্যর ছয় বিঘার জমির ধান কর্তন করেছেন দূর্বৃত্তরা

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের সেলিম মেম্বরের লিজ কৃত জমি থেকে রাতের আধারে ৬ বিঘা জমির ধান কর্তন করেছে মতিয়ার, জাহাঙ্গীর গং সহ বেশকিছু দূর্বৃত্ত।

ঘটনাটিঘটেছে ৯ মে মঙ্গলবার ভোরে উপজেলার হোসেনপুর ইউপির প্রত্যান্তপল্লী করিয়াটা মৌজায়।

সকালে সরেজমিন পরিদর্শন করে জানা যায়, প্রায় দু’বছর আগে ছোট ভগবান পুর সমবায় সমিতি ( রেজিঃ৮১১৭) উপজেলা পলাশবাড়ী করিয়াটা মৌজার বাঙালীর বিল নামক স্থানে প্রায় ৯ একর জমি যাহার (খঃ নঃ ০১, দাগ নং ২২,২২৩,৪০৫/৪৮৯) লীজ নিয়ে ধান রোপণ করিয়া ফলস ফলাইয়া ভোগ দখল করে আসছে ইউপি সদস্য সেলিম রেজা। উল্লেখিত জমিটি বিগত সময়ে দীর্ঘদিন যাবত মতিয়ার, জাহাঙ্গীর গং দের ভোগ দখলে ছিল। পরে ইউপি সদস্য সেলিম রেজা লিজ নেয়ার পর থেকেই শুরু হয় শত্রুতা।এরইধারাবাহিকতায় ৯ মে মঙ্গলবার সকালে করিয়াটা গ্রামের রুহুল আমিনের ছেলে মতিয়ার রহমান(৩০) রহমানের ছেলে জাহাঙ্গীর (৪০) হাকিম উদ্দীনের ছেলে বাবলু মিয়া (৫০)নইম উদ্দিনের ছেলে সাহাদুল(৪৫)সহ ১০/১৫ জনের সংঘবদ্ধ একটি দল লাঠি সোটা,লোহার রড,ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ঘটনার কৃষকের ৬ বিঘা আবাদী জমির আধা পাকা ধান কেটে নিয়ে যায়।
এব্যাপারে করিয়াটা গ্রামের ধান কাটা শ্রমিক মাজেদ মিয়ার ছেলে আকুল মিয়া বলেন চুক্তি মোতাবেক জমিতে ধান কাটতে গিয়ে দেখি জমিতে ধান নেই।পরে বিষয়টি জমির মালিককে অবগত করি।

করিয়াটা গ্রামের শান্তনা বেগম জানান, প্রতি বছর লিজকৃত জমিতে সেলিম মেম্বার আবাদ করে ফসল ঘড়ে ওঠানোর আগেই প্রতিপক্ষরা কেটে নিয়ে যায়।কারন জানতে চাইলে তিনি বলেন এর আগে পতিপক্ষরা চাষাবাদ করতো এখন সেলিম মেম্বার লিজ নিয়ে চাষাবাদ করায় কারনেই তারা এই কাজ অব্যাহত রেখেছে।

ইউ পি সদস্য সেলিম রেজার পিতা মোমিন আলী(৭০) সাংবাদিকদের জনান,এই জমি আমার ছেলে সরকারের কাছ থেকে বৈধ উপায়ে লীজ নিয়েছে,এর স্বপক্ষে উপযুক্ত কাগজপত্র রয়েছে। তারপর ও আমাদের প্রতিপক্ষ গায়ের জোরে ভোররাতে ৬ বিঘা জমির ধান কর্তন করেছে। আমি প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার চাই।

ইউ পি সদস্য সেলিম রেজার মাতা শিউলি বেগম(৬৫) বলেন,আমার ছেলে এই জমি লীজ নেয়ার পর থেকেই শত্রুপক্ষ নানাভাবে হয়রানি করে আসছে। সেই সাথে আমাদের নানানরকম হুমকি ধামকি এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে প্রতিনিয়ত ক্ষতিসাধন করেই চলছে।এর আগেও আমাদের লীজকৃত জমি থেকে জোড় করে ধান কর্তন করে নিয়ে গেছে মতিয়ার, জাহাঙ্গীর গং সহ বেশকিছু সন্ত্রাসী বাহিনী।যার একটি অভিযোগ থানায় দায়ের করা ছিলো।দ্বিতীয়বারের মতো আবারও আজ ভোর রাতে সঙ্গবদ্ধভাবে আমাদের জমি থেকে ধান কেটে নিয়ে যায়।আমি অবশ্যই এই সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।

উক্ত ঘটনায় ইউপি সদস্য সেলিম রেজা জানায়,৬ বিঘা জমির আধা পাকা ধান কেটে নিয়েছে আমার প্রতিপক্ষরা। আমি সর্বস্বান্ত, বাধ্য হয়ে ৯ মে মঙ্গলবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায্য বিচারের আশায় পলাশবাড়ী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছি।

পলাশবাড়ী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে।


     এই বিভাগের আরো খবর