এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী ডিবিপুলিশের হাতে ৫০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।
রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়,
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জমান সারের দিকনির্দেশনায়,
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে,
(৭মে) রবিবার রাতে
গোপন সংবাদের ভিত্তিতে,
এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই মোঃ আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের গুরুচন্ডী সাকিনস্থ জনৈক মহসীন শেখ এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামের মোঃ কাশেম আলী প্রামানিক এর ছেলে, ১। মোঃ হাসান আলী প্রামানিক(৪০)কে ৫০(পঞ্চাশ)পিছ মাদক জাতীয় লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।