এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী ডিবিপুলিশের অভিযানে ফেনসিডিলসহ এক ডজন মামলার আাসামী বিল্লালসহ গ্রেফতার ২।
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী পুলিশ সুপার এম.এম. শাকিলুজ্জামান এর নির্দেশনায় (২১ মে) রবিবার রাতে রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে,
এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই সনজিব জোয়াদ্দার, এএসআই মোঃ মফিজুল ইসলাম, এএসআই শরীফুল ইসলাম, এএসআই মোঃ শফিকুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন চর লক্ষীপুর সাকিনস্থ জনৈক মোঃ হিরু সরদার, এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে রাজবাড়ী সদরের সজ্জনকান্দা গ্রামের এনামুল হক এর ছেলে, মোঃ ইফতি হক সৌরভ (৩৪)কে ০১(এক) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ সহ আটক করেন।
পরবর্তীতে তার দেয়া তথ্য মতে মাদক সম্রাট বিল্লাল এর বসত বাড়ী হতে একই তারিখ ২১.১৫ ঘটিকায় রাজবাড়ী সদরের চর লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলী শেখের ছেলে, মোঃ বিল্লাল শেখ ওরফে বিল্লাল হোসেন (৪৭)কে আরো ০৪(চার) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করেন। উদ্ধারকৃত ফেন্সিডিলের অবৈধ বাজার মূল্য অনুমান পনের হাজার টাকা। ধৃত আসামী মোঃ বিল্লাল শেখ ওরফে বিল্লাল হোসেন এর বিরুদ্ধে মোট ১২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।