এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী ডিবিপুলিশের অভিযানে সন্ত্রাসী নেপাল বাহিনির সদস্য, শাহিন চৌধুরী ওরফে ব্রিটিশ অস্ত্রসহ গ্রেফতার।
রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়,
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জমান সারের দিকনির্দেশনায়,
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে,
(১১মে) বৃহস্পতিবার রাতে
গোপন সংবাদের ভিত্তিতে,
এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই সনজিব জোয়াদ্দার, এসআই দীপন কুমার মন্ডল, এএসআই কাশেম মিয়া, এএসআই মোঃ আশরাফ আলী, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মোঃ মফিজুল ইসলাম, এএসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন খোষবাড়ী সাকিনস্থ জনৈক মোঃ শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ এর বসত ঘরে অভিযান পরিচালনা করে।
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তার চৌধুরীর ছেলে,মোঃ শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ(৩০)কে তার হেফাজত থেকে অস্ত্রসহ গ্রেফতার করেন। একটি দেশীয় তৈরি লোহার কালো রংয়ের সচল ওয়ান শ্যুটারগান, যাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত আছে, যা বাট সহ লম্বা ১৬ ইঞ্চি, ব্যারেল এর দৈর্ঘ্য ৯ ইঞ্চি, কাঠের বাট সহ বডির দৈর্ঘ্য ৭ ইঞ্চি, উদ্ধার করেন।
গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান জানান,
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে যে, সে সন্ত্রাসী নেপাল বাহিনীর সদস্য। নেপালের অবর্তমানে তার ভাতিজা ছালাম সরদার গ্রুপটি পরিচালনা করছে। সে আরো জানায় যে, চরমপন্থি নেপাল গ্রুপের অন্যতম সদস্য বাচ্চু সরদার আসামী বাচ্চুর নেতৃত্বে তারা সন্ত্রাসী গ্রুপের আরো অজ্ঞাত ২/৩ জন সদস্য সহ বর্নিত ঘটনাস্থলে স্বশস্ত্র অবস্থান করছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী বাচ্চু সহ বাকীরা পালিয়ে যায়। ধৃত আসামী সম্পর্কে এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় উক্ত আসামীর স্বভাব-চরিত্র ভাল নয়, তার প্রকাশ্য জীবিকারও কোন উৎস নাই এবং সে একটি সক্রিয় সন্ত্রাসী গ্রুপের সদস্য। তারা নদীপথে ডাকাতি, রাহাজানি করে জীবিকা নির্বাহ করে। ধৃত আসামী তার সন্ত্রাসী নেপাল গ্রুপের আধিপত্য বিস্তারের জন্য পলাতক আসামী বাচ্চুর সরবরাহ করা মতে নিজ দখলে আগ্নেয়াস্ত্র রাখিয়াছে বলে জানা যায়। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।