রাজবাড়ীপ্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০ শত গ্রাম গাঁজাসহ দুইমাদক কারবারি আটক।
গোয়েন্দা শাখা ডিবি অফিস সূত্রে জানা যায়,
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায়, এবং জেলাগোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খান, এর নেতৃত্বে (৩১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে, এসআই মিলন চন্দ্র বর্মন, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন লোকোসেড সাকিনস্থ জনৈক আকরাম তসিলদার এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে আসামী ১। ইসমাইল মিয়া (৪৩), পিতা-মৃত জামাল মিয়া, সাং-বিনোদপুর লোকসেট থানা-রাজবাড়ী সদর, ২। রেজাউল শেখ (২৭), পিতা-মৃত কুদ্দুছ শেখ, সাং-চতরগজার কান্দি, থানা-কোতয়ালী ফরিদপুর, মোট ২০০(দুইশত) গ্রাম গাঁজা, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১২,০০০/- টাকাসহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
আসামীদেরকে শুক্রবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী সিডিএমএস যাচাই করে ধৃত আসামী ১। ইসমাইল মিয়া এর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।