ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৫০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

গোয়েন্দা শাখা ডিবি অফিস সূত্রে জানাযায়,
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় এবং রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে (৭ আগস্ট) সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে,

এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ধাওয়া পাড়া সাকিনস্থ জনৈক মোঃ মনছের আলী এর মুদির দোকানের সামনে হতে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের মৃত শামছের আলী খানের ছেলে, ১। মোঃ মনছের আলী (৫২)কে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য ১৫,০০০/- টাকাসহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সিডিএমএস যাচাই করে ধৃত আসামী মোঃ মনছের আলী এর বিরুদ্ধে পূর্বে ২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


     এই বিভাগের আরো খবর