রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের হাতে একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক।
রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিস সূত্রে জানা যায়,
গিয়েছি অনেক দূর, যেতে হবে বহুদূর। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ডিবি মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে (৩১ জুলাই) সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে
এসআই সনজিব জোয়াদ্দার, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ১নং রেলগেট সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ রেজাউল শেখ (২২), পিতা-জলিল শেখ, ২। মোঃ সাখাওয়াত হোসেন (২২), পিতা-ফরহাদ হোসেন, উভয় সাং-চর লক্ষীপুর, থানা ও জেলা-রাজবাড়ীদ্বয়কে ১০০ (একশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা, যার অবৈধ বাজার মূল্য ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা, এবং ধৃত আসামীদ্বয়ের মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল সহ হাতে-নাতে গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।তাদেরকে মঙ্গলবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।