রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান স্যারের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং
জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে (১৫ জুলাই) শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে
এআসই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আলীপুর সাকিনস্থ জনৈক মোঃ আসলাম খান এর চায়ের দোকানের ভিতর হতে ১। মোঃ মজনু প্রামানিক(৩৮), পিতা-মৃত মোকছেদ প্রামানিক, ২। মোঃ আরিফ শেখ(৩৪), পিতা-মোঃ শহীদ শেখ, ৩। মোঃ কুরবান আলী প্রামানিক(৪৫), পিতা-মৃত আঃ রহমান প্রামানিক, ৪। মোঃ ইসলাম মন্ডল(৩৪), পিতা-মোঃ নবাব আলী মন্ডল, ৫। মোঃ খলিল মজুমদার(৫০), পিতা-মৃত কাদের মজুমদার, ৬। মোঃ শফিক খা(৪০), পিতা-মৃত মহিউদ্দিন খা, সর্বসাং-আলীপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদেরকে জুয়ার খেলার আসর হইতে নগদ ৩,১৮০/টাকা ও বিভিন্ন রংয়ের ০১(এক) পেটি(বান্ডিল) খেলার তাস, একটি জুয়া খেলার হিসাব খাতা, জুয়ার খেলার আসরে বসার জন্য প্লাষ্টিকের চট ০১টিসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে আটক করা হয়েছে। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে। আাসমীদেরকে রবিবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।