ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০০শত পিছ ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০০ শত পিছ ইয়াবাসহ মাদক কারবারি আটক।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।
গোয়েন্দা শাখা ডিবি অফিস সূত্রে জানা যায়,
রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে, (৬ জুন) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে,

এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন নতুনপাড়া সাকিনস্থ মাল্লাপট্টি মোড় সংলগ্ন জনৈক মোঃ জুয়েল শেখ এর মুদি দোকানের সামনে রাস্তার উপর হতে গোয়ালন্দ উপজেলার উজনচর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত চাদাই শেখ এর ছেলে মোঃ ইলিয়াছ শেখ (২৫)কে ৩০০শত পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।উক্ত আসামীকে মাদকের উৎস সম্পর্কে জিজ্ঞেস করলে সে গোয়ালন্দ ঘাটের মাদকের ডিলার আইয়ুব সরদার তাকে সরবরাহ করেছে বলে জানায় । উক্ত আয়ুব সরদারের বিরুদ্ধে নয়টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এ সংক্রান্তে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আাসামীকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।

রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর