ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের হাতে ২৫০পিছ ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের হাতে ২৫০ পিছ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলা পুলিশ সুপার,এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা মোঃ মনিরুজ্জামান খান, এর নেতৃত্বে,,গোপন সংবাদের ভিত্তিতে (২ জুন) শুক্রবার রাতে

এসআই মোঃ মোতালেব হোসেন, এএসআই মোঃ শফিকুল ইসলাম, এএসআই কাশেম মিয়া, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া সাকিনস্থ নিরালা বোডিং এ্যান্ড হোটেল এর সামনে রাস্তার উপর হতে ১। মোঃ তোতা শেখ (২৬), পিতা-মোঃ জামাল শেখ, সাং-উত্তর চর পাচুরিয়া (ওয়ার্ড নং-০৯), ইউপি-দেবগ্রাম, ২। মোঃ কামরুল শেখ (২৭), পিতা-মোঃ সামাদ শেখ, সাং-কাওয়ালজানি, এ/পি সাং-জলিল সরদার পাড়া(৬নং ওয়ার্ড), ৩। মোঃ দীপু বেপারী (২১), পিতা-লাল মিয়া বেপারী, সাং-১নং বেপারী পাড়া, এ/পি সাং-জলিল সরদার পাড়া, সর্ব থানা-গোয়ালন্দঘাট,এদের কাজ থেকে ২৫০ পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াব ট্যাবলেটসহ আটক করেন। উদ্ধারকৃত ইয়াব ট্যাবলেট এর অবৈধ বাজার মূল্য অনুমান ৭৫ হাজার টাকা।

উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ তোতা শেখ এর বিরুদ্ধে ১। (1W8NA) রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার নন এফআইআর নং-৫/২০২২, তারিখ-০১ এপ্রিল, ২০২২; ধারা-, ২। (1Y994) রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-১৩/১৯৪, তারিখ-১১ জুন, ২০২২; জি আর নং-১৯৪, তারিখ-১১ জুন, ২০২২; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এবং আসামী কামরুল শেখ এর বিরুদ্ধে ১। (163WT) রাজবাড়ী এর গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-১০/৩০৭, তারিখ-১৫ অক্টোবর, ২০১৯; জি আর নং-৩০৭, তারিখ-১৫ অক্টোবর, ২০১৯; ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১০৯/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০; মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এ সংক্রান্তে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মাদক মামলা রুজু হয়েছে। আসামীদেরকে শনিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর