ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় অদ্য (৪ নভেম্বর) শনিবার বিকালে মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর রেলগেইট সাকিনস্থ জনৈক আকতার হোসেন এর বাড়ীর রাস্তার পশ্চিম পাশে ইটের রাস্তার উপর হতে ১। মোঃ ফাহিম হাসান উজ্জল (২৭), পিতা-রফিকুল ইসলাম, সাং-রামপুর (নানা বাড়ী), সাং-রামজীবনপুর, ইউপি-দলপা, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনাকে ২০০পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা সহ আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
আসামীকে রবিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

ধৃত আসামী মোঃ ফাহিম হাসান উজ্জল এর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


     এই বিভাগের আরো খবর