ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

রাজবাড়ী জেলা গোয়েন্দা পালিশের অভিযানে ওয়ান শুটার গান ও২৫০ পিস ইয়াবাসহ আটক এক

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের অভিযানে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান এবং ২৫০ পিস ইয়াবাসহ আটক এক।

জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়,
(১৯ জানুযারি) শুত্রবার সকালে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে, এসআই মোঃ মোতালেব হোসেন এর একটি টিম রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বড় চরবেনীনগর সাকিনস্থ সাব্বির মন্ডল এর বসত বাড়ীর পূর্ব পাশে রাস্তার উপর হতে রাজবাড়ী সদর উপজেলার রড় চর বেনীনগর গ্রামের বিল্লাল মন্ডল এর ছেলে, ১। সাব্বির মন্ডল (২৫)কে ২৫০পিস ইয়াবা যার অবৈধ বাজার মূল্য অনুমান ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা সহ গ্রেফতার করেন।

পরবর্তীতে তার দেয়া তথ্য মতে দুপুরের সময় অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানাধীন বড় চরবেনীনগর সাকিনস্থ জনৈক মুকুল মন্ডল এর পতিত জমির মধ্যে ঘাসের ছোপের পাশ্বে বালু খুড়ে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গানসহ গ্রেফতার করেন।
উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

ধৃত আসামী সাব্বির মন্ডল এর বিরুদ্ধে পূর্বে ০৪ টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।


     এই বিভাগের আরো খবর