রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের জালে ১০(দশ) গ্রাম হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জামাদীসহ আটক ৩।
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায়,ও রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে(১৬ জুলাই) রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে,
এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী কালুখালী থানাধীন বোয়ালিয়া সাকিনস্থ জনৈক মোঃ মিজান খান এর বাড়ীর পশ্চিম দোয়ারী চৌচালা টিনের ঘরের দক্ষিন পাশে বারান্দার রুমে খাটের উপর হতে আসামী ১। মোঃ মিজান খান (২২), পিতা-মোঃ এতেম আলী খান, ২। মোঃ জিল্লুর ইসলাম (২৪), পিতা-মোঃ নুরুল ইসলাম, উভয় সাং-বোয়ালিয়া, ৩। মোঃ সোহাগ শেখ (৩০), পিতা-মোঃ মোহন শেখ, সাং-মোহনপুর, সর্ব থানা-কালুখালী, জেলা-রাজবাড়ীদেরকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) পুরিয়া হেরোইন, ওজন ১০(দশ) গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ও হেরোইন সেবনের সরঞ্জামাদীসহ হাতে-নাতে গ্রেফতার করেন।
উল্লেখ্য ১। মোঃ মিজান খান এর বিরুদ্ধে আরো ৪ টি মামলা বিভিন্ন থানায় আছে।
উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী কালুখালী থানায় মামলা রুজু করা হয়েছে ।আসামীদেরকে সোমবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।