ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের হাতে হেরোইনসহ আটক ৩

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের হাতে হিরোইনসহ তিন মাদক কারবারি আটক।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায়, ও গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে (১৮ জুন) রবিবার গোপন সংবাদের ভিত্তিতে,
এসআই মিলন চন্দ্র বর্মন, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ পতিতালয়ের ভিতর আলেয়া বাড়িওয়ালী ভাড়াটিয়া জনৈক আলাউদ্দিন এর মনিহারী দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ১। মোঃ সবুজ মুন্সী(২৮) পিতা-আব্দুল মালেক মুন্সী, সাং- তুলসীঘাটা (রামকান্তপুর), ইউপি-মানিকদা, ২। অনিক মোল্লা(২৫), পিতা-মোঃ হারুন মোল্লা, সাং- মৃধাকান্দা ওরফে খাঁকান্দা নাজিরপুর, উভয় থানা-ভাংগা, জেলা-ফরিদপুর,

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উওর দৌলতদিয়া পুড়াভিটা গ্রামের মৃত কমল শেখের ছেলে ৩। মোঃ ইমরান শেখ(২৬) এদের কাজথেকে ১৫(পনের) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ আটক করেন।
উল্লেখ,
সবুজ মুন্সি ও অনিক মোল্লার নামে মাদকসহ বিভিন্ন মামলা বিচারাধীন আছে।

রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।আসামীদেরকে সোমবার আাদালতে প্রেরণ করা হয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর