ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু,টি ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টারকে মোবাইল কোর্টে জরিমানা

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু,টি ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টারকে মোবাইল কোর্টে জরিমানা করেছে।

রবিবার দুপুরে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্টের পেশকার মোঃ শফিকুল ইসলাম বলেন, রাজবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার অভিযান চালিয়ে জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সুর্য্য কুমার প্রামানিক ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।


     এই বিভাগের আরো খবর