রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীতে ৯ প্রতিবন্ধী শিক্ষার্থীকে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সহায়কসামগ্রী দেওয়া হয়।
রাজবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৫৩টি দুস্থ পরিবারের মধ্যে বাড়িঘর পুনর্নির্মাণে টাকা, ঢেউটিন বিতরণ করেছে সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা। একই সময়ে ৯ প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার, চশমা ও শ্রবণযন্ত্র দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।
(২৪ জুলাই) সোমবার সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সহায়তা বিতরণের আয়োজন করে। একই সময়ে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে সহায়কসামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
জানাযায়, ১৫৩টি দুস্থপরিবারের প্রত্যেককে ৩ হাজার টাকা ও ১ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ প্রতিবন্ধী শিক্ষার্থীকে ১টি হুইল চেয়ার, ৪টি চশমা ও ৪টি শ্রবণযন্ত্র দেওয়া হয়।