ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

রাজবাড়ীতে দুর্বৃত্তরা হাতুরি দিয়ে পিটিয়ে কলেজ ছাত্রের মূত্যু

মঙ্গলবার রাতে ব্যাডমিল্টন খেলা দেখে বন্ধু স্বপনের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ীতে ফিরছিলো। ওই সময়ে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে স্বপনের উপর ইট ছুড়ে মারে। পরে সন্ত্রাসীরা হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে সাজেদুরকে আঘাত করে। সাজেদুরের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে (বুধবার) ঢাকা মেডিকেল নেয়ার পর সেখানে সে মারা যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে দু’জনকে আটক করেছে পাংশা থানা পুলিশ।

নিহত সাজেদুর রহমান সিফাত (১৮), পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। নিহত সাজেদুর এবার পাংশা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ব্যাডমিল্টন খেলা দেখে বন্ধু স্বপনের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ীতে ফিরছিলো। ওই সময়ে একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করলে বন্ধু স্বপনের সেখান থেকে পালিয়ে যেতে পারলেও সাজেদুরকে সন্ত্রাসীরা হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে আঘাত করে। সাজেদুরের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ফরিদপুর মেডিকেল নেয়া হয়। অবস্থার অবনতি হলে ১৩ জানুয়ারী (বুধবার) ঢাকা মেডিকেল নেয়ার পর সেখানে সে মারা যায়।

পাংশা থানার অফিসার ইনচার্জ মো: শাহাদাত হোসেন জানান, স্বপনের সাথে সন্ত্রাসীদের পূর্ব শত্রুতা রয়েছে। ঘটনার সময় স্বপন পালিয়ে গেলে সাজেদুর এর উপর হামলা চালায় তারা। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেইনি। অবশ্য বৃহস্পতিবার দুইজনকে আটক করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর